ভারতীয় পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক মেক্সিকোর

ডয়চে ভেলে

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ০১:১২ পিএম


ভারতীয় পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক মেক্সিকোর
সংগৃহীত ছবি

এবার ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্ক আরোপের কথা ঘোষণা করলো মোক্সিকো। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত থেকে মেক্সিকোয় গাড়ি রপ্তানি।

বিজ্ঞাপন

কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) দেওয়া তথ্য অনুযায়ী, ভারত ও মেক্সিকোর মধ্যে ২০২৩-২৪ সালে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৮৪০ কোটি ডলার। মেক্সিকো ভারতে তৈরি গাড়ির যন্ত্রাংশ, গাড়ি, খেলনা, পোশাক, বস্ত্র, প্লাস্টিক, আসবাবপত্র, চটি-জুতো, চামড়ার জিনিস, কাগজ, কাচ, সাবান, কার্ডবোর্ড, পারফিউম ও প্রসাধনীর উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

১ জানুয়ারি, ২০২৬ থেকে নতুন হারে শুল্ক কার্যকর হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর আগে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্ক আরোপ করেছিল। কিছুদিন ধরে চীনের উপর বাড়তি শুল্ক আরোপ করার জন্য ট্রাম্প প্রশাসন মেক্সিকোকে চাপ দিচ্ছিল। ভারতে তৈরি গাড়ির ক্ষেত্রে আগে ১৫ শতাংশ শুল্ক ছিল। এখন তা ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে মারুতি-সুজুকি, ফক্সভাগেন, হুন্ডাই, নিসান ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission